বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
logo

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,  বগুড়ার সান্তাহার পৌরসভার কলসা হলুদ ঘর এলাকার চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন ( ৪০)। তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি।ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫) ও নোয়াখালীর মুরাদপুর, বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাসকারী মৃত রফিকউল্লাহ’র ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, অন্য জেলা থেকে এ জেলায় একটি বাসযোগে গাঁজা আনা হচ্ছে। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল তাজের মোড়ে অবস্থান নেয়। এসময় দেখা যায় মোমিনুল ইসলাম একটি ট্রাভেল ব্যাগ রুবেল ও সোনিয়ার কাছে হস্তান্তর করছেন। তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে কচটেপ মোড়ানো ৫টি প্যাকেট থেকে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে পাওয়া যায় নগদ ৯,৩০০ টাকা এবং চারটি মোবাইল ফোন।

ফারজানা হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে মোমিনুল বিভিন্ন জেলা থেকে মাদক সরবরাহ করে, আর রুবেল ও সোনিয়া স্থানীয়ভাবে তা বিক্রি করে থাকেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরবর্তীতে তাদের তিনজনের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন