বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ নওগাঁয় ছাত্রীকে ধর্ষণকারীসহ সেই ভিডিও ভাইরালকারী মূলহোতা রিফাত আটক
logo

নওগাঁয় ছাত্রীকে ধর্ষণকারীসহ সেই ভিডিও ভাইরালকারী মূলহোতা রিফাত আটক

নওগাঁর বদলগাছী থানার গোল্লা মাধুপাড়া নামক এলাকায় শুক্রবার দিবারাতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে সেই ভিডিও ভাইরালকারী মূলহোতা মো. রিফাত হোসেন (২৪) কে আটক করেছে র‌্যাব-৫। 

আটককৃত রিফাত হোসেন জেলার মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশোনা করে। গত ১৩ জুলাই দুপুর আনুমানিক ১ টার দিকে মহাদেবপুর থানার বিনোদপুর প্রাইমারী স্কুলের নির্মাণাধীন ওয়াশরুমের পাশ দিয়ে জনৈক মো. দেলোয়ার হোসেনের দোকানে জিনিস কিনতে যাচ্ছিল। নির্মাণাধীন ওয়াশরুমের পার্শ্বে পৌছামাত্র পূর্ব থেকেই ঔৎ পেতে থাকা মো. রিফাত হোসেন ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক নির্মাণাধীন ওয়াশরুমের মধ্যে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মো. ধানী পাহারা দেয়। এরপর ধর্ষণের ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। 

এ ঘটনায় রিফাত হোসেনকে আটক করার জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে মামলা তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে জেলার বদলগাছী থানার গোল্লা মাধুপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে মামলার ১নং আসামী রিফাতকে আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে আটককৃত রিফাত হোসেনকে মহাদেবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন