বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁর নিয়ামতপুরে খাস পুকুরের মাছ লুটের অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
logo

নওগাঁর নিয়ামতপুরে খাস পুকুরের মাছ লুটের অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামে খাস পুকুরের মাছ লুটকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ে, স্থানীয় কতিপয় বিএনপি নেতাকর্মীরা দুটি পুকুর থেকে মাছ লুট করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

স্থানীয়দের তথ্যমতে, পুকুর দুটি রাজখাড়া জয় জয় কালি মাতার দেবোত্তর সম্পত্তির অন্তর্ভুক্ত। এগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় লক্ষিমন্দির এর জন্য  উন্নয়নকল্পে দেওয়া হয়েছে।
মন্দির কমিটির সদস্যরা জানান, তারা বিগত ২০০৯ সাল থেকে পুকুরে মাছ চাষ করে আসছেন এবং মন্দিরের উন্নয়নের জন্য সেই মাছ বিক্রি করে থাকেন।

লক্ষিমন্দিরের সভাপতি নিতাই চন্দ্র জানান, গত ১৮ আগস্ট সবাই মিলে মন্দিরের উন্নয়নের জন্য মাছ ধরা হয়। এ সময় দেবোত্তর ষ্টেটের সেবায়েতদের প্রতিনিধি হিসেবে মোশারফ হোসেন ও রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন—“আমরাই মাছ ছেড়েছি, আমরাই মাছ মেরেছি। এখানে লুটপাটের আসলে কোনো ঘটনাই  ঘটেনি।”

একই কথা জানান মন্দিরের সদস্য মানিক চন্দ্র ও সাবেক ইউপি সদস্য নারায়ণী দেবী। তারা অভিযোগ করে বলেন, কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে এবং সনাতনী  সম্প্রদায়কে হেয় করার জন্য মিথ্যা অভিযোগ তুলেছেন।

গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, “মসজিদ কমিটি থেকে কোনো মাছ ছাড়া হয়নি। মাছ চাষ করেছেন স্থানীয় হিন্দুরাই। তাই মাছ লুটের যে অভিযোগ করা হয়েছে, তা সত্য নয়।”

অভিযুক্ত মোশারফ হোসেন দাবি করেন, তিনি মাছ ধরার সাথে জড়িত নন। দেবোত্তর ষ্টেটের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাত্র। তার বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিকভাবে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলেও তিনি জানান।

দেবোত্তর ষ্টেটের সেবায়েত অশোক রায় বাপ্পি বলেন, “রাজখাড়া শ্রী শ্রী জয় কালি মাতার দেবোত্তর ষ্টেটের নিয়ন্ত্রণে পাঁচপুকুরিয়ায় চারটি পুকুর রয়েছে। এর মধ্যে দুটি পুকুর লক্ষিমন্দিরকে মাছ চাষের জন্য দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, মোশারফ হোসেন  দীর্ঘদিন ধরে ষ্টেটের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে আনা মাছ লুটের অভিযোগ সত্য নয়।”

তবে প্রশ্ন উঠেছে দেবোত্তর সম্পত্তি সনাতনীরা বাদে মুসলিম ধর্মের স্থানীয় বিএনপি নেতারা দেখাশোনা করেন বিষয়টি   জটিল না। মাছ লুটের মামলা হওয়ায় জড়িত স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাঁচাতে সনাতনীদের চাপ দিয়ে  সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার পাঁয়তারা চালানো হয়েছে। আর নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জরন ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন, "জড়িত বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বাঁচাতে ঘটনা ধামাচাপার অপচেষ্টা চলছে। এখন যেহেতু বিএনপি দেবোত্তর সম্পত্তির ওই চারটি পুকুর দেখাশোনার দায়িত্বে আছে।  এর আগে গত ১৬ বছর তাহলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখাশুনা করত, হিসাব সোজা"।
 
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। মাছ লুটের ঘটনা সত্য হলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন