বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁর মান্দায় দুইশ কেজি গাঁজা ও চারটি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার
logo

নওগাঁর মান্দায় দুইশ কেজি গাঁজা ও চারটি দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁর মান্দায় গাঁজা, ফেন্সিডিল ও দেশীয় অস্ত্র রামদাসহ চিহ্নিত মাদক কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ । সোমবার মধ্য রাতে উপজেলার গনেশপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর গ্রামে এক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।
 গ্রেপ্তারকৃত আলম একই উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের আলাউদ্দিন মন্ডলের ছেলে।

অভিযানে চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করাসহ এ সময় তার কাছ থেকে ১৯৩.৩ কেজি গাঁজা, ২১ বোতল ফেন্সিডিল ও চারটি দেশীয় অস্ত্র রামদা জব্দ করে র‌্যাবের সদস্যরা।

সোমবার দুপূরে পাঠানো র‌্যাবের প্রেস রিলিজে জানা গেছে, র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে আলম ইসলাম দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষন করে আজ সোমবার মধ্য রাত দেড়টার দিকে একটি আভিযানিক দল উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ও অস্ত্রসহ কারবারি আলম ইসলামকে গ্রেপ্তার করা হয়।

প্রেস রিলিজে আরও জানানো হয়েছে, আলম ইসলাম এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রয় করে আসছিলেন।

পরবর্তীতে আলম ইসলামের বিরুদ্ধে নওগাঁর মান্দা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দাযের শেষে তাকে থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন