বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁর মান্দার পরানপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও অগ্নি সংযোগ
logo

নওগাঁর মান্দার পরানপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ ও অগ্নি সংযোগ

 নওগাঁর মান্দায় দুর্নীতির অভিযোগে পরানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১১সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে বিদ্যালয়ে চত্বরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। 

 এ সময় পরানপুর উচ্চ বিদ্যালয়ে কোচিং-এ বেশি ফি নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ আলীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেইসাথে শিক্ষার্থীরা তার পদত্যাগও দাবি করে বিদ্যালয়ের অফিস কক্ষে  অবরুদ্ধ করে রাখেন প্রধান শিক্ষককে। 
তাৎক্ষণিক ভাবে সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

দিনভর ব্যাপক বিক্ষোভ ও তীব্র আন্দোলনের মুখে অবশেষে বেলা ৩টায় প্রধান শিক্ষক পদত্যাগ করেন। পদত্যাগ পত্রটি সহকারী প্রধান শিক্ষককের নিকট হস্তান্তর করেছেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ,  মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী , ভারপ্রাপ্ত ৩ নং পরানপুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, জামায়াতের উপজেলা সহসেক্রেটারি সহ:অধ্যাপক ইলিয়াস খান, পরানপুর ইউপি জামায়াতের আমির মাছির উদ্দিন, ইউপি বিএনপি সহ-সভাপতি রবিউল ইসলাম রবি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক সহ অনেকেই। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আখতার জাহান সাথী জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সকলে অবরুদ্ধ অবস্থায় ছিলেন , আমি শিক্ষা কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি প্রধান শিক্ষক সভাপতি বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন, সভাপতি  দ্রুতই জরুরি ভিত্তিতে সভা আহবান (মিটিং) করে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিবেন, সেই অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে জানা যায়, প্রতিদিন সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি ও গণিত দুটি বিষয়ে কোচিং করানো হয়ে থাকে। এ দুটি বিষয়ে কোচিং করানোর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ১ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। দুটি বিষয়ে কোচিং করানোর পরে তাদের কাছ থেকে কেন এতো টাকা নেওয়া হচ্ছে এবং চলমান পরীক্ষার ফিসহ অন্যান্য খাতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তোলে শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। এরপর তারা চলমান পরীক্ষা দেওয়া বাদ দিয়ে এতো টাকা কেন নেওয়া হচ্ছে তা প্রধান শিক্ষকের কাছে জানতে চায়। এ বিক্ষোভের একপর্যায়ে জানালার গ্লাস ভাংচুর ও প্রধান শিক্ষকের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা । একই সাথে প্রধান শিক্ষকের পদত্যাগও দাবি করেন শিক্ষার্থীরা। 

এবিষয়ে জানতে প্রধান শিক্ষক আবদুল ওয়াহেদ আলীর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তাই তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, পরবর্তীতে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন