নওগা ধামইরহাট উপজেলায় গরুবাহী ভুটভুটি উল্টে দুইজন ব্যাপারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। মর্মান্তিক এ দূর্ঘটনা আজ শনিবার(২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে ডাবল ব্রিজ এলাকায় ঘটে।
নিহত হলেন, আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত দুইজন গরুর ব্যাপারী ছিলেন। নিহতরা গরু কেনা-বেচার ব্যবসার সাথে জড়িত ছিলেন। শনিবার সকালে ভুটভুটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভৃটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে দুইজন নিহত হন। এসময় ভুটভুটিতে থাকাসহ সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকালে বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় ভুটভুটি উল্টে চাপা পড়ে দুই জন নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব