বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁর ধামইরহাটে বন বিভাগের চোরাই গাছসহ ৫ আটক
logo

নওগাঁর ধামইরহাটে বন বিভাগের চোরাই গাছসহ ৫ আটক

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অবৈধভাবে বন বিভাগের গাছসহ ৫ জনকে আটক করেছে ১৪ বিজিবি। ২৬ জুলাই (শনিবার) ভোরে উপজেলার আত্রাই নদের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার চকহরিহরপুর এলাকার শ্রী দিরেন চন্দ্র বর্মণ, শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), একই এলাকার শ্রী নৃপেন চন্দ্র বর্মণের ছেলে শ্রী নরেশ বর্মণ (৩২) ও রঘুনাথ বর্মণের ছেলে শ্রী লিটন বর্মণ (২৮, সেলিমপুর এলাকার মৃত নুরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৫), উদয়শ্রী এলাকার রেজাউল করিমের ছেলে হামিদুল ইসলাম (২৫)। 

আটককৃতদের বিষয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

বিজিবি অধিনায়ক আরও জানান, উপজেলার বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার  বাদশা আলমগীরের নেতৃত্বে একটি আভিযানিক টহল দল সীমান্ত পিলার ২৬০ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আত্রাই নদের পশ্চিম পাড়ের ফরেস্ট বাগান থেকে অবৈধভাবে ফরেস্ট বাগানের গাছ কাটার দায়ে ৫ বন দস্যুকে  আটক করেন। এ সময় আকাশমণি প্রজাতির ২০ লাখ ৫১ হাজার ৪৭০ টাকা মুল্যের ৬২.৯৫ সিএফটি গাছ ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। আটককৃত আসামি ও ট্রাক্টর ধামইরহাট থানায় এবং ২৫ টুকরা গাছ ধামইরহাট বনবিট অফিসে সোপর্দ করা হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) ইমাম জাফর জানান, বিজিবির পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে। আটককৃত ৫ আসামীকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন