বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
logo

নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে ওয়ার্ড বিএনপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার বুড়ইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজনে টেঘরী গ্রামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রহিম ও উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা। এই সময় যুবদল নেতা গোলাপ হোসেন, ছাত্রদল নেতা নবীর শেখ সহ ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উস্থিত ছিলেন।

সভায় তরুণ ও নতুন প্রজন্মকে রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার ওপর আলোচনা করা হয়। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন