বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
logo

নন্দীগ্রামে ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরুক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে ভ‚মি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষ্যে মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলা ভ‚মি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্যা র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।           পরে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সহকারী কমিশনার (ভ‚মি) রোহান সরকারের সভাপতিত্বে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. লাায়লা আঞ্জুমান বানু।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, থানার অফিসার ইনচার্জ মোজহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন