বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে তিন ট্রাকচালককে জরিমানা
logo

নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে তিন ট্রাকচালককে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ট্রাকচালকদের জরিমানা করা হয়েছে। মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকারের নেতৃত্বে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার সেলিনা ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

এসময় ঝিনাইদ সদরের - ট্রাকচালক শাহজাহান হোসেন, রনি হোসেন ও সাতক্ষীরা সদরের- জাহিদুল ইসলামকে মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিং করার দায়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নন্দীগ্রাম থানার উপপরির্দশক (এসআই) রিয়াজুল। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, সড়ক দখল, যানজট ও দুর্ঘটনা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন