বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতে আকবর অটো রাইস মিলে জরিমানা
logo

নন্দীগ্রামে ভ্রাম্যমান আদালতে আকবর অটো রাইস মিলে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স আকবর অটো রাইস মিলে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাটের বস্তা ব্যবহার না করার অপরাধে এই জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু নেতৃত্বে উপজেলার নুন্দহ (রুপিহার) এলাকায় মেসার্স আকবর অটো রাইস মিলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় এ জরিমানা করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন