বগুড়ার নন্দীগ্রামে চলমান তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমের মধ্যে রাস্তায় চলাচলরত পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এই প্রেক্ষাপটে বৃৃৃৃহস্পতিবার (১২ জুন) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তৃষ্ণার্ত মানুষের মাঝে কোমল পানীয় ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয় নেতাকর্মীদের সহায়তায়
রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী, রিকশাচালক, কৃষি শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষের হাতে কোমল পানীয় তুলে দেন। এই সময় সাবেক এমপি মোশারফ হোসেন বলেন, এই প্রচণ্ড গরমে একটু ঠান্ডা পানি ও কোমল পানীয় মানুষের দেহ ও মনে কিছুটা প্রশান্তি দিতে পারে। আমি সবসময় মানুষের পাশে থাকতে চাই, এটাই আমার দায়িত্ব।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদল নেতা গোলাপ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী ও নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শকিল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা পুরো কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন এবং মানুষের মাঝে মানবিক বার্তা পৌঁছে দেন।
বিতরণ কার্যক্রম শেষে সাবেক এমপি মোশরাফ হোসেন উপজেলা নন্দীগ্রাম সদর ইউনিয়নের ডেরাহার কড়িতলা বাজার ও গোছন বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন, সাধারণ মানুষের খোঁজখবর নেন, সমস্যার কথা শোনের এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
-খবরপ্রতিদিন/ সি.ব