বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক দোকানির জরিমানা
logo

নন্দীগ্রামে তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এক দোকানির জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দোকানিকে জরিমানা করা হয়েছে। দোকানের সামনে তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এই জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানুর নেতৃত্বে উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে একটি মুদিখানার দোকানের সামনে তামাকজাত পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের প্রমাণ পাওয়ায় দোকান মালিক বেলাল হোসেনকে বাংলাদেশ ধুমপান ও তামাকজাত দ্রব‌্য নিয়ন্ত্র আইন অনুযায়ী তিন হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু এ তথ্য নিশ্চিত করে বলেন, তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন আইনত নিষিদ্ধ। আইন লঙ্ঘনের কারণে দোকান মালিককে জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন