বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা
logo

নন্দীগ্রামে প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:- “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোসা.লায়লা আজ্ঞুমান বানু।

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা ইউআরসি ইন্সট্রক্টর সামছুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইদ্রীস আলী, নার্গিস পারভিন, আশরাফ আলী ও মহেশ চন্দ্র।

এছাড়াও বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আলী আজম, সিদ্দিকুর রহমান, রহমত আলী, আবুবক্কর সিদ্দিক, নাঈমা সরকার প্রমুখ।

এ উপলক্ষ্যে নন্দীগ্রাম মডেল সরকারী প্রাথমকি বিদ্যালয়ে চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন