বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে সাবেক এমপি মোশারফ হোসেন
logo

নন্দীগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষকের পাশে সাবেক এমপি মোশারফ হোসেন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সরিষাবাদ গ্রামের আমিনুল ইসলাম নামের এক কৃষকের বসতবাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ভস্মীভুত হয়েছে। এই খবর জানতে পেরে আসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 

গত শনিবার বিকেলে তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ওই কৃষকের বসতবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন। এই সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, যুবদল নেতা গোলাপ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক মতিউর রহমান মুসা, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, ছাত্রদল নেতা নবীর শেখ, মেহেদী হাসান ও শাহীন প্রমুখ। উল্লেখ্য গত ১৭ জুন বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষক আমিনুল ইসলামের বসতবাড়ি পুড়ে ভস্মীভুত হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন