বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গরুর খাদ্য ও উপকরণ বিতরণ
logo

নন্দীগ্রামে নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গরুর খাদ্য ও উপকরণ বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে গরুর খাদ্য ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ৬৮টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে ষাঁড় ও বকনা গরুর জন্য ছয় বস্তা ফিড, পাঁচ’টি ঢেউটিন, চার’টি খুঁটি ও একটি করে কার্পেট প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রাণী দাস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সর্মী দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন