বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
logo

নন্দীগ্রামে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মাসুম (৬১) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১ জুলাই) রাতে উপজেলার ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দমদমা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।  নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাসুম দীর্ঘদিন পলাতক ছিল। বুধবার (২ জুন) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন