বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
logo

নন্দীগ্রামে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বগুড়ার নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ এপ্রিল) রাত ৮টায় থানার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রিন্ট,অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সাক্ষাৎকালে সাংবাদিকরা ওসি’র কর্মজীবনের সফলতা কামনা করেন। এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও সামাজিক অপরাধ দমনে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা এবং প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের আশ্বাসদেন। সাংবাদিক নেতারা বলেন, এলাকার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা ও জনস্বার্থে তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি প্রশাসনের সহযোগী হিসেবে সাংবাদিকরা সবসময় প্রস্তুত।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, কার্যনির্বাহী সদস্য মামুন আহমেদ ও সাইফুল ইসলাম তোতা প্রমুখ।

ওসি মোজাহারুল ইসলাম সাংবাদিকদের আন্তরিকতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নন্দীগ্রাম থানাকে একটি সেবামুখী ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সকল ধরনের অপরাধের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে থাকব।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন