বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে কাব কার্নিভাল অনুষ্ঠিত
logo

নন্দীগ্রামে কাব কার্নিভাল অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে কাব স্কাউটদের নিয়ে কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে নন্দীগ্রাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই কাব কার্নিভালের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোসা. লায়লা আঞ্জুমান বানু। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। 

উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে ও উপজেলা স্কাউটসের সম্পাদক রুহুল আমিন রানার সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান। এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নার্গিস পারভিন, ইদ্রসি আলী, মহেশ চন্দ্র, দেবাশীষ কুন্ডু ও নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আলী আজম প্রমুখ। 

এসময় স্কাউটস নেতৃৃবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ উপস্থিত ছিলেন। কাব কার্নিভালে উপজেলার ৩০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৮০ জন কাব শিশু ও ৩০ জন ইউনিট লিডার অংশগ্রহণ করে। দিনশেষে অংশ গ্রহণকারী দল ও বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন