বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখেন এলাকাবাসী। পরে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আটককৃতরা হলেন-উপজেলার বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আনছার আলী ছেলে আলম হোসেন (৩৮) ও পৌর এলাকার ফোকপাল গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে বায়েজিদ হোসেন (৩০)। বুধবার (১৬ জুলাই) ভোরে উপজেলা ভাটগ্রাম ইউনিয়নে ভুস্কুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাকিম জানান, বুধবার ভোরে ভুস্কুর গ্রামে আব্দুল মোমিনের বাড়ি থেকে তার ইজিবাইক চুরি করে নিয়ে যাওয়ার সময় মোমিন টের পেয়ে যায়। পরে তিনি রাস্তায় গিয়ে চিৎকার শুরু করলে রাস্তার পাশে মাছ ধরার লোকজন ছুটে এসে দুই চোরকে আটক করে গণধোলই দিয়ে বেঁধে রাখে। সকালে পুলিশে খবর দিলে গ্রাম পুলিশ এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব