বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে ইজি বাইক চালকের লাশ উদ্ধার
logo

নন্দীগ্রামে ইজি বাইক চালকের লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসরা পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্ট্রি গ্রামের বদিউজ্জামানের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের ভাই নান্নু আকন্দ বলেন, সোমবার রাত আটটার দিকে রিপন তার ভাড়ায় চালিত ইজি বাইকে তিনজন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে আমরা পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে আমরা শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এসে জানতে পারি নুন্দহ এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার ভাই রিপনের লাশ। তিনি আরও বলেন, রিপনকে হত্যা করে তার ইজি বাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 

এ বিষয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন