বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে হেফাজতের গণ মিছিল ও সমাবেশ
logo

নন্দীগ্রামে হেফাজতের গণ মিছিল ও সমাবেশ

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে বগুড়ার নন্দীগ্রামে গণ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা হেফাজতে ইসলাম।

শুক্রবার (২৩ মে) বাদ আসর উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ প্রঙ্গন থেকে একটি গণ মিছিল বের হয়। মিছিলটি  পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা সাইদুল ইসলাম ও মাওলানা ফরহাদ প্রমুখ।

বক্তারা চার দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, কুরআন বিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদ বাতিল করে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, শাপলা চত্বরসহ অতীতের সকল গণহত্যার বিচার নিশ্চিত করা ও হেফাজত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি প্রদান, ফিলিস্তিন এবং ভারতে মুসলমানদের ওপর চলমান গণহত্যা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

তারা সরকারের প্রতি এসব দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহবান জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন