বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ
logo

নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমিুখ সংঘর্ষে আব্দুস সালাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। সে নাটোর জেলার সিংড়া উপজেলার খেজুর তলা আতাইকুলা গ্রামের মৃত মহর আলীর ছেলে। এঘটানায় গুরুত্বর আহত হয়েছে আরও পাঁচজন। সোমবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ছয়টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রুপিহার বাসষ্ট্যান্ড এলাকায় দূর্ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ও হেলপার সহ ছয়জন গুরত্বর আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সালাম নামের এক যুবকের মুত্যু হয়। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনাটি ঘটেছে। এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মরদেটি মর্গে রয়েছে। আহতদরে নাম পরিচয় এখনও জানা যায়নি। আমরা নাম পরিচয় জানার জন্য চেষ্টা করছি। এঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন