বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত
logo

নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাজার সংলগ্ন শহরকুড়ি এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নন্দীগ্রাম সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামের আব্দুল জলিলের ছেলে ইসমাইল হোসেন (৬০) ও ইদ্রিস আলী (৫৫)। 
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দীগ্রাম পল্লী বিদ্যুৎ অফিসে কাজ শেষ করে তারা দুই ভাই মোটরসাইকেল যোগে বাড়ি ফিলছিলেন। পথিমধ্যে শহরকুড়ি এলাকায় পৌছিলে নাটোরগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুই ভাই নিহত হয়। 

কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারে নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন