বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
logo

নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ এপ্রিল) রাতে পুলিশ উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে নন্দীগ্রাম পৌর এলাকার রহমান নগরের মৃত আব্দুল আজিজের ছেলে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ফারুক দীর্ঘদিন পলাতক ছিল। তার বিরুদ্ধে চারটি মামলা চলমান রয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন