আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা গ্রামে “আ-কা-র (আমেনা-কাশেম-রব্বানী) স্মৃতি পাঠাগার ছোট পরিসরে সেবার ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষ্যে শুক্রবার (১১ জুলাই) সকালে উপজেলার ভাটরা গ্রামে সাবেক প্রধান শিক্ষক মরহুম গোলাম রব্বানীর বাড়ির সামেন বৃক্ষ রোপন ও শতাধিক ফলজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণের উদ্বোধন করেন, মরহুম গোলাম রব্বানীর সহধর্মিনী সহকারী শিক্ষক উম্মে কুলছুম ।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক আবু তালেব, আক্কাস আকন্দ, আলহাজ্ব ইব্রাহীম, মজনুর রহমান, রেজাউল কমির জনি, রায়হান ও মিল্টন।
ছোট পরিসরে সেবার ব্রত নিয়ে শুরু হওয়া এই পাঠাগারটি ভবিষ্যতে হয়ে উঠবে জ্ঞানচর্চা ও মানবিক উন্নয়নের এক উজ্জ্বল কেন্দ্র বিন্দু এমনটাই প্রত্যাশা আয়োজকদের।
-খবরপ্রতিদিন/ সি.ব