বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রাম ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদককারবারি গ্রেফতার
logo

নন্দীগ্রাম ইয়াবা ট্যাবলেটসহ নারী মাদককারবারি গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া খ সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডলের নেতৃত্বে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর এলাকার বিষ্ণপুর গ্রামে মৃত আব্দুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রাশিদা আকতার (৩৩) এর ব্যাগ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পরে তাকে নন্দীগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত রাশিদা আকতার ওই গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে ও জনি আহম্মদের স্ত্রী। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক শামিম আখতার বিষয়টি নিশ্চিত করেছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন