বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নন্দীগ্রাম পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা
logo

নন্দীগ্রাম পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ২৭ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৭০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (২ জুলাই)) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে নন্দীগ্রাম পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু এ বাজেট ঘোষণা করেন। 

পৌরসভার বাজেটে এবারও নতুন করে কর আরোপ করা হয়নি। ঘোষিত এ বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ২১ লাখ ৬০ হাজার ৭০ টাকা ও মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৯৮ হাজার ৫শ টাকা এবং বাজেটে রাজস্ব উদ্বৃত্তের পরিমান রয়েছে ২৭ লাখ ৬১ হাজার ৫৭০ টাকা। এছাড়া উন্নয়ন বাজেট ও প্রকল্প বাজেটে আয় ও ব্যয়ের পরিমান রয়েছে ২৩ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা। 

পরে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোসা. লায়লা আঞ্জুমান বানু সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সঞ্চালনায় বাজেট অধিবেশন সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ মোজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আবু তালিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান ও হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন