বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নকলমুক্ত আলিম পরীক্ষা নিশ্চিত করতে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত
logo

নকলমুক্ত আলিম পরীক্ষা নিশ্চিত করতে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৫ সালের আলিম পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক।

সভায় জয়পুরহাট-১ নম্বর কেন্দ্রের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ ও সুপারগণ অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হাকিম, কড়ই নুরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিগত সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। পরীক্ষার স্বচ্ছতা নষ্ট হয়েছে। আমরা এখন একটি মানসম্মত ও বিশ্বাসযোগ্য শিক্ষা ব্যবস্থা গড়তে কাজ করছি।” তিনি আরও বলেন, “এখন থেকে শিক্ষার্থীদের উত্তরপত্র যাচাই হবে নিরপেক্ষভাবে। কোনো অতিরিক্ত বা কম নম্বর দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ।”

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন