বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটারের ক্যাফেটেরিয়ার পানিতে দুর্গন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা
logo

নিটারের ক্যাফেটেরিয়ার পানিতে দুর্গন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) শিক্ষার্থীদের খাওয়া-দাওয়ার জন্য ক্যাম্পাসে রয়েছে ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া। তবে দীর্ঘদিন যাবৎ ক্যান্টিনের খাবারের মান ও পরিবেশ শিক্ষার্থীদের প্রত্যাশার অনেক নিচে থাকায় বেশিরভাগ শিক্ষার্থী এখন খাবারের জন্য ক্যাফেটেরিয়ার ওপর নির্ভর করছেন।

শিক্ষার্থী সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্যাফেটেরিয়ার খাবারের মান, পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনা ক্যান্টিনের তুলনায় ভালো হওয়ায় শিক্ষার্থীরা এখানেই খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে সম্প্রতি শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের পানিতে অস্বাভাবিক দুর্গন্ধ লক্ষ্য করছেন, যা তাদের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ক্যাফেটেরিয়ার পরিচালনার দায়িত্বরতদের  সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি ইতোমধ্যেই তিনি নিটার কর্তৃপক্ষকে অবহিত করেছেন। নিটার সংশ্লিষ্টের সাথে কথা বললে জানা যায়, “খাবারের পানির ট্যাঙ্ক ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে। তবে পরিষ্কারের পরও দুর্গন্ধ দূর হচ্ছে না কেন, সেটি খতিয়ে দেখবেন।”

সমস্যাটির বাস্তব চিত্র তুলে ধরতে নিটারের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী মোঃ সাগর শিকদার জানান, “আমরা প্রতিদিন নিয়মিত তিনবেলা ক্যাফেটেরিয়ায় খেয়ে থাকি। কিন্তু এখন পানি খাওয়ার সময় নাক চেপে খেতে হয়, এতটাই বাজে গন্ধ বের হয় পানি থেকে।” নিটার কর্তৃপক্ষ দ্রুততম সময়ে এই সমস্যাটি আমলে নিয়ে স্থায়ী সমাধান করবেন এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন