বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটারে সেমিস্টার পরীক্ষা বর্জন ইইই বিভাগের শিক্ষার্থীদের
logo

নিটারে সেমিস্টার পরীক্ষা বর্জন ইইই বিভাগের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার)-এ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের সেমিস্টার পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত এক মাস ধরে চলমান বিভিন্ন দাবিতে আন্দোলনের পরও সন্তোষজনক কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই তারা পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, পরীক্ষার সময়সূচি সংক্রান্ত অফিসিয়াল নোটিশটি দেওয়া হয় পরীক্ষা শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে। এ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের ব্যাপক প্রতিক্রিয়া ও সমালোচনার করতে দেখা যায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন