বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সীরাত কনফারেন্স ১৪৪৭”
logo

নিটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সীরাত কনফারেন্স ১৪৪৭”

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কনফারেন্স রুমে আগামী ১৩ই অক্টোবর, ২০২৫ইং (সোমবার) আয়োজিত হতে যাচ্ছে — “নিটার সীরাত কনফারেন্স ১৪৪৭”। উক্ত, অনুষ্ঠানটির আয়োজক নিটার ইসলামিক সোসাইটি (NIS)।

এবারের কনফারেন্সে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা দুই আলেম ও গবেষক — বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও শায়খুল হাদিস হযরত মাওলানা মোঃ যাইনুল আবিদীন সাহেব, এবং বিশিষ্ট আলেমে দ্বীন ও লেখক মাওলানা তানজীল আরেফীন আদনান সাহেব (হাফিজাহুল্লাহ)। 

কনফারেন্সের পূর্বদিন অর্থাৎ ১২ই অক্টোবর, ২০২৫ইং (রবিবার) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে সীরাত বিষয়ক নানা প্রতিযোগিতা — যার মধ্যে থাকবে বক্তৃতা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, লিখনী প্রতিযোগিতা এবং ক্যালিগ্রাফি ডিজাইন প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নবীজীর জীবন ও কর্ম থেকে অনুপ্রেরণা গ্রহণের সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক সূত্রে আরো জানা গেছে, এই আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা বৃদ্ধি করা এবং নবী করিম ﷺ-এর জীবনের শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগে উদ্বুদ্ধ করা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন