সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। NITER Cultural Club এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।
সকাল ১০টায় আনন্দ র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। বর্ণিল সাজ, ঐতিহ্যবাহী পোশাক এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৈশাখের আনন্দ ছড়িয়ে দেয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খেলাধুলা। বিভিন্ন গ্রামীণ খেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উপভোগ করে আনন্দঘন মুহূর্ত, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি ছিল মিলনমেলার আবহ।
দুপুরে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বৈশাখী খাবার—পান্তা ভাত, ইলিশ মাছ ও ভর্তা। যা উৎসবের আমেজকে আরও সমৃদ্ধ করে এবং অংশগ্রহণকারীদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে।
বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় নিটারের কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন মুক্ত মঞ্চে। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বৈচিত্র্য, যা দর্শকদের মুগ্ধ করে।
একজন শিক্ষার্থী জানান, “নিটারে সচরাচর পুরোদিনব্যাপী পহেলা বৈশাখের আয়োজন হয় না। তবে এ বছর এমন সুন্দর ও সুসংগঠিত আয়োজন দেখে সত্যিই ভালো লেগেছে। আশা করি, সামনের বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।”
আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি বৃদ্ধি এবং বাংলা সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে নিটার ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে নববর্ষের আনন্দে মেতে ওঠে সবাই।
নিটারে কালচারাল ক্লাবের উদ্যোগে গ্রামীণ সজ্জায় নববর্ষ উদযাপন
নিটারে কালচারাল ক্লাবের উদ্যোগে গ্রামীণ সজ্জায় নববর্ষ উদযাপন
সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি। NITER Cultural Club এর উদ্যোগে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্যাম্পাসজুড়ে সৃষ্টি করে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ। সকাল ১০টায় আনন্দ র্যালির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। বর্ণিল সাজ, ঐতিহ্যবাহী পোশাক এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বৈশাখের আনন্দ ছড়িয়ে দেয়। র্যালি শেষে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী খেলাধুলা।
বিভিন্ন গ্রামীণ খেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা উপভোগ করে আনন্দঘন মুহূর্ত, যেখানে প্রতিযোগিতার পাশাপাশি ছিল মিলনমেলার আবহ। দুপুরে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বৈশাখী খাবার—পান্তা ভাত, ইলিশ মাছ ও ভর্তা। যা উৎসবের আমেজকে আরও সমৃদ্ধ করে এবং অংশগ্রহণকারীদের মাঝে ভিন্নমাত্রার আনন্দ যোগ করে। বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় নিটারের কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন মুক্ত মঞ্চে। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে ফুটে ওঠে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির
বৈচিত্র্য, যা দর্শকদের মুগ্ধ করে। একজন শিক্ষার্থী জানান, “নিটারে সচরাচর পুরোদিনব্যাপী পহেলা বৈশাখের আয়োজন হয় না। তবে এ বছর এমন সুন্দর ও সুসংগঠিত আয়োজন দেখে সত্যিই ভালো লেগেছে। আশা করি, সামনের বছরগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।” আয়োজকরা জানান, এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি বৃদ্ধি এবং বাংলা সংস্কৃতির চর্চা ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে নিটার ক্যাম্পাস পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে নববর্ষের আনন্দে মেতে ওঠে সবাই।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত