প্রতিবেদন: সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর অন্যতম সাংস্কৃতিক সংগঠন কাজী নজরুল ইসলাম থিয়েটারের অভ্যন্তরে ভাঙচুরের ঘটনায় থিয়েটার সংশ্লিষ্টদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। নিটার ক্যাম্পাসে নৃত্যশিল্পী, সংগীতশিল্পী, আবৃত্তিশিল্পী ও নাট্যকর্মীদের সমন্বয়ে গঠিত এই সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিত সাংস্কৃতিক চর্চা ও নানামুখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কারণে থিয়েটারকেন্দ্রিক স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গত ২৬শে ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ (শুক্রবার) নিটার সাংবাদিক সমিতির অফিসিয়াল ই-মেইল ঠিকানায় থিয়েটার কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কে বা কাহারা বিনা অনুমতিতে কাজী নজরুল ইসলাম থিয়েটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এছাড়াও সাম্প্রতিক সময়ে থিয়েটারের বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে থিয়েটার ও এর কার্যক্রমকে কেন্দ্র করে অশালীন ও অবমাননাকর বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে নিটার সাংবাদিক সমিতির নিউজ রিপোর্টিং প্রতিনিধি কাজী নজরুল ইসলাম থিয়েটার সংশ্লিষ্টের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে থিয়েটারবিরোধী বিদ্বেষমূলক মন্তব্য ও অপপ্রচার চালাচ্ছে, তারাই এই ভাঙচুর ও ক্ষয়ক্ষতির সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের আশঙ্কা। যদিও বিষয়টি এখনো তদন্তসাপেক্ষ।
এ বিষয়ে নিটার প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে থিয়েটার কর্তৃপক্ষ জানান, এখনো লিখিত অভিযোগ দাখিল করা হয়নি। তবে নিটার প্রশাসনের নিকট আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, কাজী নজরুল ইসলাম থিয়েটারের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ও সাংস্কৃতিককর্মীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শনাক্তকরণ এবং থিয়েটারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে ক্যাম্পাসের সুস্থ সাংস্কৃতিক পরিবেশ ও মুক্ত শিল্পচর্চা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।
-খবরপ্রতিদিন/ সি.ব