বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটারে কাজী নজরুল ইসলাম থিয়েটারের ব্যতিক্রমর্ধী আয়োজন “বিজয় যাত্রা ২০২৫” অনুষ্ঠিত
logo

নিটারে কাজী নজরুল ইসলাম থিয়েটারের ব্যতিক্রমর্ধী আয়োজন “বিজয় যাত্রা ২০২৫” অনুষ্ঠিত

মহান বিজয়ের মাসে সাভারস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ গতকাল ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ (বুধবার) কাজী নজরুল ইসলাম থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক আয়োজন “বিজয় যাত্রা ২০২৫”। 

কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ের চেতনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সম্মিলন প্রত্যক্ষ করছেন শিক্ষার্থীরা। নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাট্যবিনয়ের সমন্বয়ে সাজানো এই সাংস্কৃতিক সন্ধ্যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি ও নাট্যাংশে ফুটে উঠেছে বাঙালির স্বাধীনতা সংগ্রাম, আত্মত্যাগ ও বিজয়ের গৌরবময় ইতিহাস। শিল্পীদের সাবলীল উপস্থাপনা ও সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠানের প্রতিটি পর্বকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আবেগঘন। অনুষ্ঠান প্রাঙ্গণে নিটারের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজক সূত্রে জানা যায়, বিজয়ের মাসকে ঘিরে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে ও সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করাই এই আয়োজনের মূল লক্ষ্য। “বিজয় যাত্রা ২০২৫” শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি স্বাধীনতার মূল্যবোধ, ইতিহাস ও শিল্পচর্চার এক সম্মিলিত প্রকাশ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক ও দেশপ্রেমমূলক চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

খুঁজুন