সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠান, যা শুধু একাডেমিক উৎকর্ষতার জন্যই নয়, বরং শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে সমান গুরুত্ব দেওয়ার জন্যও সুপরিচিত।
প্রতিবছর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে "নবীনবরণ" অনুষ্ঠানটির আয়োজন করে থাকে যা নিটারের এক প্রাণবন্ত ঐতিহ্য, যা নতুনদের মাঝে পারস্পরিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করে।
প্রতিবছর নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে "নবীনবরণ" অনুষ্ঠানটির আয়োজন করে থাকে যা নিটারের এক প্রাণবন্ত ঐতিহ্য, যা নতুনদের মাঝে পারস্পরিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করে।
তারই ধারাবাহিকতায় আগামীকাল ১৪ই আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, নিটার ক্যাম্পাসে আয়োজিত হতে যাচ্ছে "নবীনবরণ ২০২৫"। যদিও এই আয়োজনটি হওয়ার কথা ছিল অনেক আগে, তবে প্রস্তুতি কিংবা পরিকল্পনার কারণে তা বিলম্বিত হয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে সবার প্রতীক্ষিত এই অনুষ্ঠান।
অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক—মঞ্চ মাতাতে আসছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল ও লেভেল ফাইভ। সংগীতপ্রেমী শিক্ষার্থীদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতা, যেখানে থাকবে গিটার রিফ, উচ্ছ্বাস আর সুরের ঝড়। শুধু তাই নয়, শিক্ষার্থীদের অংশগ্রহণে হবে মনোমুগ্ধকর কালচারাল নাইট, যেখানে পরিবেশিত হবে গান, নৃত্য, নাটক, আবৃওি সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা।
নিটার কালচারাল ক্লাবের সাধারণ সম্পাদক আহনাফ মুওাকি বলেন, "১৪ আগস্টের প্রোগ্রামের কালচারাল সেগমেন্টগুলোর সকল প্রস্তুতি মোটামুটি শেষ। এখন শেষ মুহূর্তের রিহার্সাল চলছে। প্রোগ্রামটি অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলে সহায়তা করবে—এটাই আমাদের প্রত্যাশা।"
১৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেও জানা গেছে, তারা অনুষ্ঠানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। তাদের ভাষায়, এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং তারা একটি সুন্দর স্মৃতির মুখোমুখি হতে যাচ্ছেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
-খবরপ্রতিদিন/ সি.ব