বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটার শিক্ষার্থীদের জন্য রকেট একাউন্টে লাখ টাকা লেনদেনেও চার্জ মাত্র দুই টাকা
logo

নিটার শিক্ষার্থীদের জন্য রকেট একাউন্টে লাখ টাকা লেনদেনেও চার্জ মাত্র দুই টাকা

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এবং দেশের স্বনামধন্য বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

এই চুক্তির মাধ্যমে নিটারের শিক্ষার্থীরা এখন থেকে ডাচ্-বাংলা ব্যাংকের অন্যতম জনপ্রিয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস "রকেট"-এর মাধ্যমে বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থীদের লেনদেন প্রক্রিয়া সহজতর ও খরচ সাশ্রয়ী করতে নেওয়া এ উদ্যোগ ক্যাম্পাসে ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চুক্তির শর্ত অনুযায়ী, নিটারের শিক্ষার্থীরা এখন রকেট একাউন্ট ব্যবহার করে লাখ টাকার মতো বড় অঙ্কের লেনদেন করলেও মাত্র দুই টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে। সাধারণত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য চার্জ কাটা হয়, সেখানে নিটার শিক্ষার্থীদের জন্য এই নামমাত্র চার্জ নিঃসন্দেহে একটি বড় সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিরাপদ, দ্রুত এবং কম খরচে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

এছাড়াও বর্তমানে নিটার ক্যাম্পাসে রকেট সার্ভিসের জন্য একটি বিশেষ ডেস্ক চালু করা হয়েছে। ওই ডেস্ক থেকে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে নতুন রকেট একাউন্ট খোলার পাশাপাশি একাউন্ট পরিচালনা, লেনদেনের নিয়মনীতি এবং অন্যান্য সেবাসমূহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ পাচ্ছেন। ফলে ব্যাংকিং সেবার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে এবং তারা সহজেই প্রযুক্তিনির্ভর আর্থিক সেবার সঙ্গে যুক্ত হতে পারছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভবিষ্যতে নিটারের প্রধান ফটকের সংলগ্ন এলাকায় একটি সিআরএম বুথ স্থাপন করার পরিকল্পনাও রয়েছে। এ বুথ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি টাকা জমা, উত্তোলনসহ নানা ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করতে পারবেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন