সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) প্রাঙ্গণে গত ৫ই মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইফতার ও দোয়া মাহফিল ২০২৬’। নিটার প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।
নিটারের ক্যাফেটেরিয়া সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে বিকেল থেকেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং প্রতিষ্ঠানের সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় নিটার প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে।
অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতভিত্তিক কীরাত এবং ইসলামি সংগীতভিত্তিক নাশীদ প্রতিযোগিতা। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে নির্ধারিত সময়ে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মাগরিবের সালাত আদায়ের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
নিটার প্রশাসনের উদ্যোগে নিটারে জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিটার প্রশাসনের উদ্যোগে নিটারে জাঁকজমকপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাভারের জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) প্রাঙ্গণে গত ৫ই মার্চ, ২০২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) অত্যন্ত উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ইফতার ও দোয়া মাহফিল ২০২৬’। নিটার প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। নিটারের ক্যাফেটেরিয়া সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে
বিকেল থেকেই শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরা এবং প্রতিষ্ঠানের সবার মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় নিটার প্রশাসন এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতভিত্তিক কীরাত এবং ইসলামি সংগীতভিত্তিক নাশীদ
প্রতিযোগিতা। ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে নির্ধারিত সময়ে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন। ইফতারের আগে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। মাগরিবের সালাত আদায়ের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত