বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটার ক্যাম্পাসে ইনডোর ও আউটডোর গেইমস কর্নারের উদ্বোধন
logo

নিটার ক্যাম্পাসে ইনডোর ও আউটডোর গেইমস কর্নারের উদ্বোধন

প্রতিবেদনঃ সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এর কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন এলাকায় নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাব (এনজিএসসি)-এর তত্ত্বাবধানে ও নিটার প্রশাসনের সার্বিক সহযোগিতায় একটি ইনডোর ও আউটডোর গেইমস কর্নার স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

গেইমস কর্নারটিতে টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী সংযোজন করা হয়েছে, যা শিক্ষার্থীদের অবসর সময়কে আরও আনন্দময় করে তুলবে। আজ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ গেইমস কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিটারের পরিচালক জনাব ড. মোঃ আশেকুল আলম রানা। উদ্বোধনী অনুষ্ঠানে নিটার গেইমস এন্ড স্পোর্টস ক্লাবের সদস্যবৃন্দসহ বেশকিছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

উদ্বোধন অনুষ্ঠান শেষে গেইমস কর্নারটি সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ক্যাম্পাসে এ ধরনের একটি গেইমস কর্নার দীর্ঘদিনের প্রত্যাশা ছিল।

খুঁজুন