বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটার কম্পিউটার ক্লাবের ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন ও 'DIG THE DATA 4.0'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
logo

নিটার কম্পিউটার ক্লাবের ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন ও 'DIG THE DATA 4.0'-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো নিটার কম্পিউটার ক্লাব (NCC)-এর ১৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। একই সাথে অনুষ্ঠানে সম্প্রতি সমাপ্ত হওয়া ডাটা অ্যানালাইসিস প্রতিযোগিতা ‘ডিগ দ্য ডেটা ৪.০’ (DIG THE DATA 4.0)-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজ সোমবার বেলা ২:০০ ঘটিকায় প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে (AD-202) এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের ১৫তম ব্যাচের নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তাদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটার সিএসই বিভাগের প্রধান সাদিয়া সাজ্জাদ, কম্পিউটার ক্লাবের সম্মানিত মডারেটর উৎপল কান্তি দাস ও নিটারের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। বক্তব্য প্রদানকালে আমন্ত্রিত শিক্ষকরা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট (App development) এবং রোবোটিক্স  (Robotics)-এর গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি এবং আধুনিক রোবটিক্স প্রযুক্তিতে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। নিটার কম্পিউটার ক্লাব যাতে আগামীতে এই দুই খাতে শিক্ষার্থীদের জন্য আরও বিশেষায়িত কর্মশালা ও প্রজেক্টের আয়োজন করে, সেই বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 'DIG THE DATA 4.0' প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কার গ্ৰহণ করে 'Tensor Troop'।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের ডাটা সায়েন্স ও অ্যানালাইসিসে তাদের পারদর্শিতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিসি-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশে এই ধরণের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

খুঁজুন