বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নিটার হল ফেস্ট-০৬ এর লগো উন্মোচন, জমজমাট আয়োজন ৩১শে অক্টোবর
logo

নিটার হল ফেস্ট-০৬ এর লগো উন্মোচন, জমজমাট আয়োজন ৩১শে অক্টোবর

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “হল ফেস্ট-০৬”। ইতোমধ্যে উৎসবের লগো উন্মোচনের মাধ্যমে শুরু হয়েছে আয়োজনের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে বইছে প্রস্তুতির জোয়ার, শিক্ষার্থী ও প্রাক্তনদের মধ্যে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

নিটার শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানটি মূলত একটি দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, যেখানে থাকছে সংগীতানুষ্ঠান, নৃত্য, নাটক, ফ্যাশন শো, ব্যান্ড সংগীত সহ নানা আকর্ষণীয় আয়োজন। শুধু বর্তমান শিক্ষার্থী নয়, নিটারের প্রাক্তন শিক্ষার্থীরাও (এলামনাই) এতে অংশগ্রহণ করে থাকেন।

গত কয়েক বছরে নিটারের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আয়োজন করে আসছে এই “হল ফেস্ট”, যা এখন প্রতিষ্ঠানটির অন্যতম আয়োজনে পরিণত হয়েছে। এ পর্যন্ত পাঁচবার সফলভাবে আয়োজনের পর, এবার ষষ্ঠ বারের মতো পর্দা উঠতে যাচ্ছে “হল ফেস্ট”-এর।

আয়োজক কমিটির সদস্যদের মতে, এবার আয়োজনকে আরও বর্ণিল ও স্মরণীয় করে তুলতে পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরো প্রোগ্রামটি আগামী ৩১শে অক্টোবর অনুষ্ঠিত হবে নিটার ক্যাম্পাস প্রাঙ্গণে। সাংস্কৃতিক আবহ, প্রাণবন্ত আয়োজন আর শিক্ষার্থীদের উচ্ছ্বাসে সাজানো এই “হল ফেস্ট-০৬” নিটারের সাংগঠনিক ও ঐক্যবদ্ধ সংস্কৃতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করছেন সবাই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন