বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত, প্রকাশ যে কোনো সময়
logo

নির্বাচনি রোডম্যাপ চূড়ান্ত, প্রকাশ যে কোনো সময়

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে। যেকোনো সময় ঘোষণা হতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ।

আজ বুধবার (২৭ আগস্ট) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে গত বছরের ৫ আগস্ট সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর সেইদিনই পতন হয় স্বৈরশাসক হাসিনার।

ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার গঠন করা হয়। তারপর থেকেই মানুষের মুখে চলে আসে ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের’ কথা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস একাধিকবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, আগামী বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্র্বতী সরকার।

এ জন্য অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠিও পাঠানো হয়, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এরপর থেকে আলোচনায় এসেছে কবে ভোটের তারিখ নির্বাচনি রোডম্যাপ ও তফশিল?

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছিলেন, নির্বাচনে অনুষ্ঠানের জন্য যেহেতু একটা সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এবার আমরা আমাদের অ্যাকশনপ্ল্যান ঘোষণা করতে পারব। খুব শিগরিরই সেটি ঘোষণা করা হবে।

-খবরপ্রতিদিন/ সি.

খুঁজুন