বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নির্বাচনের পরেও দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ব্যবস্থা: ইসি সচিব
logo

নির্বাচনের পরেও দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ব্যবস্থা: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমদ জানিয়েছেন

নির্বাচনের পরও যদি কমিশন প্রমাণ পায় দ্বৈত নাগরিকত্ব যারা গোপন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত মোবাইল ব্যাকিং সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

ইসি সচিব বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকার পরও যারা গোপন রেখেছে, নির্বাচনের পরও যদি কমিশন প্রমাণ পায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আখতার আহমেদ জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল একই সময়ে দেওয়া হবে।

তিনি জানান, ভোটের সময় মোবাইল ও ইন্টারনেট ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বন্ধ নয়, সীমিত করা হবে।

আগামী নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক আসার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।

আখতার আহমেদ বলেন, ভোট গণনার ক্ষেত্রে এবার সময় বেশি লাগবে।

আরপিও অনুসারে নির্বাচনের পরও যদি কমিশন কারো ব্যাপারে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পায় তাহলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান আখতার আহমেদ। যারা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কমিশন বলেও জানান ইসি সচিব।




খুঁজুন