জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিশ্বের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসের একটি বিরল ঘটনা যে নির্বাচনে যারা ভোট দিয়েছে তাদের সবার হাতেই কালি লাগিয়ে দেওয়া হয়েছে। অনেকেই হাতে এখনো কালি লেগে আছে। নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন করা শুরু করেছে।
মঙ্গলবার (১২ মে) বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই জাতির কাছে যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন এবং যে সমস্ত নির্বাচনী ওয়াদা করেছিলেন নির্বাচন পরবর্তী সেই গুলো বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে ইতিমধ্যেই পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি শুধু সকলের পক্ষ থেকে এইটুকু বলতে চাই আমরা যারা বক্তব্য রেখেছি, বক্তব্যের যে কথাগুলো এই মঞ্চে বলেছি সেই কথাগুলো আমরা নিজেরাই যাতে পালন করার চেষ্টা করি। আমরা যদি নিজেরা পালন করি, তা হলেই আজকের এই কর্মী সভা সফল ও স্বার্থক হবে।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
কর্মী সভায় সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা শুরু করেছে: সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করা শুরু করেছে: সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন
জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিশ্বের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসের একটি বিরল ঘটনা যে নির্বাচনে যারা ভোট দিয়েছে তাদের সবার হাতেই কালি লাগিয়ে দেওয়া হয়েছে। অনেকেই হাতে এখনো কালি লেগে আছে। নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন করা শুরু করেছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে জামালপুর সদর উপজেলা বিএনপি আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ারেছ আলী মামুন এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগেই জাতির
কাছে যে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন এবং যে সমস্ত নির্বাচনী ওয়াদা করেছিলেন নির্বাচন পরবর্তী সেই গুলো বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে ইতিমধ্যেই পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি শুধু সকলের পক্ষ থেকে এইটুকু বলতে চাই আমরা যারা বক্তব্য রেখেছি, বক্তব্যের যে কথাগুলো এই মঞ্চে বলেছি সেই কথাগুলো আমরা নিজেরাই যাতে পালন করার চেষ্টা করি। আমরা যদি নিজেরা পালন করি, তা হলেই আজকের এই কর্মী
সভা সফল ও স্বার্থক হবে। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনের সঞ্চালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাবেক সহ-সভাপতি কাজী মসিউর রহমান, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, জেলা মহিলা দলের সভাপতি শেলিনা বেগম, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ। কর্মী সভায় সদর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত