বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
logo

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে ‘শাপলা’ দাবি করেছে নাগরিক ঐক্য । একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। তাদের দাবির মধ্যেই নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলাকে’ ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ কথা জানান।

দেশের জাতীয় প্রতীকে শাপলা থাকায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল এএমএম নাসির উদ্দিন কমিশন।

যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছে কিন্তু দলটির মূল আগ্রহ শাপলা প্রতীকেই।

নির্বাচন কমিশনার মাছউদ বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন