বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
logo

নির্বাচনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

নির্বাচনে পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।

সিইসি বলেন,পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে। নৈতিকতা ঠিক থাকে যেন সেদিকে খেয়াল রাখতে হবে। আইনকানুনের বাইরে যাওয়া যাবে না।

তিনি আরও বলেন,আগে অনেক নির্বাচন হয়েছে, কিন্তু বর্তমানে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এআই এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো আরও নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যেটা আমরা এখনো জানি না। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় নির্বাচনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে নির্বাচনী কর্মকর্মতাদের নির্দেশ দেন সিইসি।

এদিকে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন,নির্বাচন খারাপ হবার এবার সুযোগ নেই। নির্বাচনের দায় এড়াতে পারবে না ইসি।

তিনি আরও বলেন,জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই প্রশিক্ষণ জরুরি। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা নির্বাচন কমিশনের কাজ। সেই দায়িত্ব থেকে সরে যাবার সুযোগ নেই কমিশনের।

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেন,নির্বাচন কমিশন এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ভালো নির্বাচন করতে হবে, এর বিকল্প নেই।

তিনি আরও বলেন,ঘরে ফেরার কোনো পথ নেই। ভালো নির্বাচন না হলে শুধু কমিশনের দায় থাকবে না, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও নিতে হবে। জীবন চলে যেতে পারে, তবুও নির্বাচনে ফাঁকিবাজি করা যাবে না।

খুঁজুন