বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নির্বাচন কমিশন এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিলো
logo

নির্বাচন কমিশন এনসিপিসহ নতুন তিন দলকে নিবন্ধন দিলো

নির্বাচন কমিশন (ইসি) নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। এসব দল হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বুধবার (৫ নভেম্বর) এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। যে কেউ চাইলে ১২ নভেম্বর পর্যন্ত এসব দলের নিবন্ধন নিয়ে আপত্তি জানাতে পারবেন। নির্ধারিত সময় শেষে গেজেট প্রকাশ করা হবে।

ইসি সচিব আরও জানান, নিবন্ধনের জন্য আবেদন করা ৮টি দল চূড়ান্তভাবে যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়া নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে। অন্য তিনটি দলের বিষয়ে তদন্ত শেষে কমিশন মনে করেছে তারা নিবন্ধনের যোগ্য নয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন