বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই, বিএনপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস
logo

নির্বাচন ফেব্রুয়ারিতেই, বিএনপিকে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরাও তা বিশ্বাস করি।বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আজ রোববার (৩১ আগস্ট) রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে

বিএনপি মহাসচিব বলেন,নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে হবে, এ বিষয়ে সংশয় নেই। প্রধান উপদেষ্টাও তাই বলেছেন। আর দেশের সবচেয়ে বড় দলের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা দেখা করতেই পারেন।

এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিষয়েও কথা বলেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, হামলার বিষয়টি একটি গর্হিত কাজ। আমাদের আশঙ্কা, নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা হচ্ছে, তবে তার সুযোগ নেই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন