নির্বাচন কমিশন বিশেষ অনুরোধ জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান করে তা ডাকযোগে পাঠানোর জন্য।
শনিবার কমিশনের এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট পেয়ে গেলে বিলম্ব না করে ভোট সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।
ইসি জানিয়েছে, সময়মতো ব্যালট পৌঁছানো নিশ্চিত করতেই এই অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো ভোট বাতিল না হয়।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, পোস্টাল ভোটের জন্য দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পাঠাতে ইসির বিশেষ অনুরোধ
নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ব্যালট পাঠাতে ইসির বিশেষ অনুরোধ
নির্বাচন কমিশন বিশেষ অনুরোধ জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদান করে তা ডাকযোগে পাঠানোর জন্য। শনিবার কমিশনের এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা ব্যালট পেয়ে গেলে বিলম্ব না করে ভোট
সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দেবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর পৌঁছানো কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। ইসি জানিয়েছে, সময়মতো ব্যালট পৌঁছানো নিশ্চিত
করতেই এই অনুরোধ জানানো হয়েছে, যাতে কোনো ভোট বাতিল না হয়। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, পোস্টাল ভোটের জন্য দেশ ও বিদেশ থেকে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত