বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করব যাবে না। রোববার সকাল ৯ টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় সৈয়দপুর জেলা বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন দলের মহাসচিব।
বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-খবরপ্রতিদিন/ সি.ব
নিজেদের দ্বন্ধ ভুলে দলকে শক্তিশালী করতে হবে -মির্জা ফখরুল ইসলাম
নিজেদের দ্বন্ধ ভুলে দলকে শক্তিশালী করতে হবে -মির্জা ফখরুল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দলকে শক্তিশালী করতে হবে। এজন্য নিজদের মধ্যে দ্বন্দ্ব কিংবা গ্রুপিং করব যাবে না। রোববার সকাল ৯ টায় ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।এ সময় সৈয়দপুর
জেলা বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন দলের মহাসচিব।বিএনপি মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ কালে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, বিএনপির অন্যতম নেতা সাবেক সংসদ
সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনসহ ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত